chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সংসদে আশাবাদ সরকারি দলের, বিরোধীদের সমালোচনা

সরকারের মেয়াদেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

বর্তমান সরকারের মেয়াদকালেই বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ প্রত্যাশার কথা উঠে আসে।

 

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে বড় পরিসরে নিয়ে যেতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অধিবেশনে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নেন।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের উদ্যোগগুলো সফল হলে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

 

অন্যদিকে বিরোধীদলের সমালোচনা করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিভিন্ন ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

 

সংসদে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে একাধিক সদস্য বলেন, দীর্ঘদিন পর কার্যকর গণতান্ত্রিক পরিবেশে সংসদ পরিচালিত হচ্ছে যা দেশের জন্য ইতিবাচক দিক।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর