chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে স্থবির বন্দর কার্যক্রম পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে স্থবির থাকা স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টেকনাফ স্থলবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে শুভেচ্ছা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তিনি টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, বন্দরের গুদাম, বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। বন্দর ভবনের ওপর উঠে নাফ নদীর জলসীমাও দেখেন তিনি।

বন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, স্থলবন্দর পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটিও জানানো হয়।

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ এর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসন ও বিজিবির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাসুৃ/চখ

এই বিভাগের আরও খবর