chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যবিপ্রবির নতুন উপাচার্য ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের এ অধ্যাপককে যবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ।

তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদের স্থলাভিষিক্ত হলেন।

মন্ত্রণালয় বলছে, যোগ দেওয়ার পর উপাচার্য পদে অধ্যাপক ইয়ারুল কবীরের মেয়াদ হবে চার বছর। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন।

নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

ঢাবির একজন শিক্ষক বলেন, অধ্যাপক ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ সঙ্গে যুক্ত। ‘সাদা দলের’ হয়ে তিনি ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনও করেছেন।

এই বিভাগের আরও খবর