নববর্ষে সুরের উপহার
এনি বড়ুয়ার নতুন গান ঘিরে শ্রোতাদের উচ্ছ্বাস
পহেলা বৈশাখকে ঘিরে সংগীতপ্রেমীদের জন্য নতুন এক উপহার নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী এনি বড়ুয়া। বাংলা নববর্ষের আনন্দঘন আবহে প্রকাশিত তার নতুন গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করেছে।
গানটির কথা ও সুর করেছেন শুভ বড়ুয়া। তার সৃজনশীলতায় গড়ে উঠেছে এমন এক সুরের জগৎ, যেখানে ফুটে উঠেছে নববর্ষের আনন্দ, ভালোবাসা এবং বাঙালির চিরায়ত ঐতিহ্যের রঙ। কথা ও সুরের এই মেলবন্ধন গানটিকে দিয়েছে ভিন্নমাত্রার আবেদন।
সংগীতায়োজন করেছেন হাফিজ বাউলা, যার সুরের কারুকাজ গানটিকে করেছে আরও প্রাণবন্ত ও শ্রুতিমধুর। আধুনিকতার ছোঁয়ার সঙ্গে লোকজ আবহের মিশেলে গানটি পেয়েছে এক অনন্য বৈশিষ্ট্য।
এনি বড়ুয়ার কণ্ঠে গানটি পেয়েছে আবেগ ও গভীরতার এক বিশেষ মাত্রা, যা সহজেই জায়গা করে নিচ্ছে শ্রোতাদের হৃদয়ে। নববর্ষের এই উৎসবমুখর সময়ে এমন একটি গান প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গানটি ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং শুরু থেকেই পাচ্ছে ইতিবাচক সাড়া। নতুন বছরের শুরুতে এই গানটি সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ উপহার হিসেবেই দেখছেন অনেকে।
মুন্নি/চখ
