chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত পুলিশের জালে

অবশেষে চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী শাফায়েতকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগ্রাবাদ এক্সেস রোড এবং আশেপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

রোববার দিবাগত রাত ২ টায় হালিশহর থানার এসআই জাহিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ছোটপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শাফায়েত ও তার সহযোগী বিজয় গং দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করে আসছিল।

একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগ্রাবাদ এক্সেস রোড এবং এর আশেপাশের এলাকায় একডজন দূর্দষ ছিনতাইকারীর নাম উঠে আসে। এর মধ্যে শাফায়েত অগ্রভাগে। এ বিষয়ে দৈনিক চট্টলার খবর এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

জানা গেছে, শাফায়েত এবং তার দলের সদস্যরা ভ্যানগাড়ি চালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী লোকজনকে টার্গেট করে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় জমা পড়েছে।

বিষয়টি স্বীকার করে হালিশহর থানার ওসি জানিয়েছেন, শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর