অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানী তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোচীপ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির, সাংবাদিক এম এ হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি মোঃ শাহীন চৌধুরী, ক্যাব মহানগরের সদস্য মিটুল দাস গুপ্ত প্রমুখ।
সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকারের নিত্যপণ্যের বাজার তদারকির দায়িত্বে নিয়োজিতদের নিরবতার কারনে একশ্রেণীলর অসাধু ব্যবসায়ী আর আট দশটি নিত্যপণ্যের ন্যায় ভোজ্যতেল ও জ্বালানী তেল নিয়ে কারসাজিতে লিপ্ত। নানা ছলছাতুরীর মাধ্যমে তারা সরকারকে বোকা বানিয়ে নানা বাহনা তুলে মানুষে জিম্মি করে পকেট কাটাছে এবং কৃত্রিম সংকট তৈরী করে জনজীবনকে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরী করেছে। তারা প্রতিনিয়তই এধরনের কারসাজির মাধ্যমে অতি মুনাফা করে বিপুল পরিমান টাকা বিদেশে পাচার করেছে, এসরকারের আমলেও আরএকটি গ্রুপ একই কায়দায় অতিমুনাফা করার জন্য দেশব্যাপী ভোজ্যতেল, জ্বালানী তেল মজুদ করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আর অক্টেন দেশে উৎপাদিত হলেও পেট্রোল পাম্পের মাালিক ও ডিপোর মালিকরা কৃত্রিম সংকট তৈরী করে ডিজেল অকটকেনসহ সব ধরনের জ্বালানী নিয়ে সংকট তৈরীর করে সারাদেশে এক অরাজক পরিস্থিতি তৈরী করেছে। জনগনের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।
ফরিদা/চখ
