বাকলিয়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত ৩ জনকে গ্রেফতার
বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোররাত সাড়ে ৩টায় তাদের ধরা হয়।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, চাক্তাই এলাকার স্বপ্নীল হোটেলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় মহিউদ্দীন (৪০), ফারজানা (১৯) এবং নদী আক্তার (২৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
ফরিদা/চখ
