পটিয়ায় উত্তর হাইদগাঁও মসজিদে বাইতুশশরফের উদ্ভোদন
চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাঁও ইউনিয়ন উত্তর হাইদগাঁও মসজিদে বাইতুশশরফের শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও এলাকায় বায়তুশ শরফ দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা মীর মুহাম্মদ আখতার (রহ.), মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার (রহ.) ও মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন (রহ.)-এর স্মরণে আয়োজিত ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ভোদন ও ইছালে সওয়াব মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে বাইতুশশরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।
আন্তর্জাতিক স্কলার আবদুল হাই নদভী বলেন,
প্রেসিডেন্ট জিয়া বায়তুশ শরফের মুরিদ ছিলেন। শাহাদাতের দিন তার বায়তুশ শরফে আসার কথা ছিল।”তিনি আরো বলেন,বায়তুশ শরফ দরবার কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না এবং দরবারের সঙ্গে কোনো দলের রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তবুও বিভিন্ন সময়ে দরবারকে নিয়ে নানা অপবাদ দেওয়া হয়। এসব বিষয়ে জবাব দেওয়ার মতো সময় তাদের নেই বলেও উল্লেখ করেন তিনি।
আল্লামা আবদুল হাই নদভী বলেন, “আমরা মসজিদ নির্মাণ করলেও এটি আল্লাহর ঘর। মসজিদের প্রকৃত মালিকানা একমাত্র আল্লাহর। আমাদের দরবার সবসময় বিতর্কিত বিষয় পরিহার করে চলে। ইসলামে যেসব বিষয়ে মতপার্থক্য (ইখতেলাফ) রয়েছে, সেসব নিয়ে সময় নষ্ট না করে মানুষকে মসজিদমুখী করার জন্য কাজ করতে হবে।”
তিনি নামাজ ও যাকাত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, যাকাতভিত্তিক সমাজ গঠন জরুরি। যাকাত কোনো দয়া নয়, বরং গরিবের ন্যায্য অধিকার। এছাড়াও তিনি ইসলামের মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ইছালে সওয়াব মাহফিলে মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন রশীদ শেঠ, মুসলিম উদ্দীন, মাওলানা শাহাব উদ্দীন, মাওলানা আবদুল আজিজ, ইমরানুল ইসলাম, মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী, মাওলানা নুরুল আবছার আতিক, মাওলানা মুক্তার হোসাইন, হাফেজ মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা নুরুল হক, মাওলানা আজমল হুদা প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় আনজুমানে ইত্তেহাদ নেতৃবৃন্দ, আনজুমানে নওজোয়ান কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে উত্তর হাইদগাঁও মসজিদে বায়তুশ শরফের উদ্বোধন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করেন আল্লামা আবদুল হাই নদভী।
