chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লণ্ডনে কানেক্ট বাংলাদেশ -এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ এর উদ্যোগে উদযাপিত হলো ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লন্ডনের আইভিওয়াই ভেন্যু-এ, সন্ধ্যা ৭টায়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ,আনজুমান রহমান,মোঃআলী রেজা,মোঃমাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার,মোঃ সাইফুদ্দীন, নজরুল ইসলাম এবং মামুনুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার এবং পরবর্তীতে পরিবেশিত হয় মহান জাতীয় সংগীত।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। কানেক্ট বাংলাদেশ টক-এর পক্ষ থেকে তাঁদের সম্মাননা জানানো হয়। মুক্তিযুদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি,ওয়াহিদ আলম চৌধুরী,ড. সেলিম খান,শামসুদ্দিন ফকির,রিয়াজুল করিম, আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।

সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী বক্তব্য রাখেন।

কানেক্ট বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ,শওকত মাহমুদ টিপু,মোঃ আব্দুল হাই,মোহাম্মদ আলী রেজা,কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি,মোহাম্মদ সাইফুদ্দিন,মামুনুর রশিদ,কাজী নজরুল ইসলাম,মোঃ মাসুদুর রহমান, ডঃসেলিম খান,সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন, সেলিম খান প্রমুখ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মোঃইসলাম, মিসেস হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, লন্ডন),মোঃমুজাহিদুল ইসলাম কাউন্সিলর ফয়জুর রহমান,সুজন বড়ুয়া,আরশাদ মালেক ,ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার,লুৎফুর রহমান প্রমুখ।

কমিউনিটি বিভিন্ন সংগঠনের মধ্যে ছিল- গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি,ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি,মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে,ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে,সিলেট অ্যাসোসিয়েশন ইউকে,গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে,ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,জামালপুর জেলা সমিতি,টাঙ্গাইল জেলা সমিতি,বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন,হিউম্যান রাইটস ফাউন্ডেশন ,সন্দ্বীপ সমিতি ইউকে।

অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি,সিপু ,ডাঃরুবেলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল টিভি টুয়ান্টিফোর বাংলা।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর