অবৈধভাবে মজুদ :
চট্টগ্রামে ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
চট্টগ্রাম নগরের অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনবিহীনভাবে বাজারজাত করার অভিযোগে অভিযানে নেমেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এতে ২২ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে মামলা ও জরিমানাও করা হয়েছে।
বুধবার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করে বিক্রি করছিলো। ৭ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পরদিন গভীর রাতে পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা মোট ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
ফরিদা/চখ
