ভোলায় হাসপাতালে নারী ধর্ষণের অভিযোগ, আটক ১
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. আরিফ (৩৭)। তিনি এশিয়া ডায়াগনস্টিক নামে একটি বেসরকারি ক্লিনিকের পক্ষে কাজ করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেছেন, ‘হাসপাতালের মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন আরিফ, জানান ওসি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান আরিফ। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আটক করে অভিযুক্তকে। পরে তাকে সোপর্দ করা হয় পুলিশের কাছে।
এ ঘটনার পর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজন মো. নিজাম উদ্বেগ প্রকাশ করেন, ‘এমন ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ হাসপাতাল প্রশাসনকে আরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ফরিদা|চখ
