chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিখোঁজ শিশুর লাশ মিললো  চাক্তাই খালে 

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ রাকিব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ভেড়া মার্কেট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিবের বাবার নাম মাঈন উদ্দিন, তিনি পেশায় একজন রিকশাচালক। পরিবারসহ তারা নগরের ভেড়া মার্কেট এলাকায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, খালে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাত সাড়ে নয়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাকিব তার কয়েকজন বন্ধুর সাথে চাক্তাই খালে গোসল করতে নামে। একপর্যায়ে অন্যরা উঠে এলেও রাকিব আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জানতে পারেন, সে খালে নেমেছিল। এরপর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা অভিযান চালিয়ে রাতে তার লাশ উদ্ধার করে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর