chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাবা হারালেন চট্টলার খবরের সাব এডিটর সুমাইয়া

দৈনিক চট্টলার খবর পত্রিকার সাব এডিটর সুমাইয়া তাবাচ্ছুমের বাবা আনিসুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

মঙ্গলবার (৭ এপ্রিল ) বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পেশায় ব্যবসায়ী আনিসুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১ টায় বাকলিযা মদিনা জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চট্টলার খবর পরিবারের শোক

সুমাইয়া তাবাচ্ছুমের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টলার খবরের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী সম্পাদক ইব্রাহিম মুরাদসহ সকল সহকর্মী।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর