chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

চট্টগ্রামসহ দেশের উপকূলীয় ও পার্বত্য কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে চট্টগ্রামের নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

 

মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ৪টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

এ অবস্থায় চট্টগ্রামের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্যও।

 

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করে আবহাওয়ার অবনতি হতে পারে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, সারাদেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

এ ছাড়া, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর