সারাদেশে হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮০
গত ২৪ ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন ১ হাজার ২৮২ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১১৮ জন হামের লক্ষণ নিয়ে মারা গেলেন।
দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৯৪০ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন।
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে দেশের ৩০টি উপজেলায় হামের হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
চখ/ককন
