ফটিকছড়িতে শয়ন কক্ষ থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের শয়ন কক্ষ থেকে মো. রাশেদুল আনোয়ার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১১ টায় ভূজপুর থানা পুলিশ হেঁয়াকো বাজার এলাকার পল্লী ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানের শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।
ভূজপর থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডায়াগনস্টিক সেন্টারের একটি শয়ন কক্ষ থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করি। ওই কক্ষ থেকে মো. আরমান (২৪) নামে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদ পুর গ্রামের মো. নাছির উদ্দীনের ছেলে। সে দাঁতমারা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাছাড়া সে পল্লী ডায়াগনস্টিক সেন্টার নামীয় প্রতিষ্ঠানের কর্মচারী।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে বলে ধারণা করছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাসু/চখ