সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য
জাতীয় সংসদ অধিবেশনে সত্য-মিথ্যা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতার ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা বুধবার সংসদ থেকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন।’
তিনি বলেন, ‘আমি একটি অসত্য কথা বলে গেছি। আসলে আল্লাহ তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতল পরিবর্তন করে মেটেরিয়াল ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। এ জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি দাঁড়িয়েছি।’
এ সময় স্পিকার জানান, বিষয়টি আগের দিনের, তাই তা নতুন করে তোলার প্রয়োজন নেই।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা যুক্তি দিয়ে বলেন, এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। তার একটি হলো ‘মিথ্যা’।
তিনি বলেন, ‘এটা “অসত্য” বললে আমি আপত্তি করতাম না। আমি অনুরোধ করব, এটি এক্সপাঞ্জ করা হোক।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় কথা হচ্ছে, তার বুধবারের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম, বিরোধীদলীয় নেতা এখানে একটি অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুল ৬২ বিধি অনুসারে বিরোধীদলীয় নেতাদের ওয়াকআউট করার অনেক পরে একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেটি আগে পঠিত বা উত্থাপিত হওয়া অসম্ভব। তাই আমি বলেছিলাম, বুধবার তার বক্তব্য অসত্য ছিল।
ফখ|চখ
