chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে পাচারকালে শতাধিক লিটার মদসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযান চালিয়ে পাচারের সময় ১১৫ লিটার দেশীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় অপর আরেক কারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক উত্তর শিলখালী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সন্দেহজনক ২টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপর ১ মাদক কারবারি ইজিবাইক রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর