chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে সড়কে ঝরলো প্রবাসী হাফেজ সাকিবের প্রাণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাটে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওমান প্রবাসী হাফেজ মো. সাকিব (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় নিহত সাকিব তাঁরই মামাতো ভাই ইমরুল কায়েসের মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। বাইকের পেছনে বসা সাকিব মদনহাট এলাকায় গাড়ি থেকে সিটকে পড়ে যায়। এসময় তা়দের পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, মোটরসাইকেল আরোহীরা একটি ট্রাককে ওভারটেক করার সময় নিহত সাকিব মোটরসাইকেল থেকে সিটকে পড়ে। এসময় ওভারটেক করে আসা ট্রাকটি সাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর গ্রামের মনার বাড়ির মো. রফিকুল আলমের ছেলে। তাঁর এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর