chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পৃথিবীর ইতিহাসে যেভাবে এলো ঈদ

عيد আরবি শব্দ। যার অর্থ আনন্দ, খুশি ইত্যাদি। তার আরেকটি অর্থ হলো বারবার ফিরে আসা। ঈদ যেহেতু মুসলমানদের মাঝে প্রতিবছর নতুন আনন্দ নিয়ে ফিরে আসে তাই এটিকে عيد বলা হয়।

ফিতর অর্থ ভাঙা। ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙার আনন্দ। এটিকে শরিয়তের ভাষায় ইয়াওমুল জাযা বা প্রতিদান দিবসও বলা হয়।
ফিতর অর্থ ভাঙা। ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙার আনন্দ। এটিকে শরিয়তের ভাষায় ইয়াওমুল জাযা বা প্রতিদান দিবসও বলা হয়।

ঈদুল ফিতরের ইতিহাস

ফিতর অর্থ ভাঙা। ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙার আনন্দ। এটিকে শরিয়তের ভাষায় ইয়াওমুল জাযা বা প্রতিদান দিবসও বলা হয়।

পবিত্র কোরআনে ঈদের কথা

কোরআনুল কারিমেও আল্লাহ তায়ালা عيد শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন,

قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَةً مِّنْكَ ۚ وَ ارْزُقْنَا وَ اَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ

ঈসা ইবনে মারইয়াম বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী সকলের জন্য ঈদ বা আনন্দ উদ্‌যাপনের কারণ এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আমাদেরকে এই নিয়ামত অবশ্যই প্রদান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। (সুরা মায়িদা: আয়াত: ১১৪)

পৃথিবীতে সর্বপ্রথম ঈদের সূচনা

আমাদের আদি পিতা হলেন হজরত আদম আলাইহিস সালাম। যিনি জান্নাতে বসবাস করতেন। জান্নাতে থাকাবস্থায় তিনি আল্লাহ তায়ালা কর্তৃক নিষিদ্ধ গাছের ফল ভুলক্রমে খেয়ে ফেলেন। যে কারণে অবশেষে তিনি এই পৃথিবীতে আগমন করেন।

এই পৃথিবীতে এসে তিনি নিজের ভুলের জন্য আল্লাহ তায়ালার কাছে কান্নাকাটি শুরু করেন। অনেক বছর তিনি কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তায়ালা আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন। তওবা কবুলের এই দিনটিতেই পৃথিবীতে সর্বপ্রথম ঈদ পালন করা হয়।

পৃথিবীতে দ্বিতীয়বার ঈদ পালন করা হয় হজরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যকার ঝগড়া-বিবাদ নিরসনের দিনে। দুই সন্তান হলেন হাবিল ও কাবিল।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর