chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা

মুসলিম ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর আর বাকি কয়েক দিন।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্তু কাজ করছে তারা। যেন দম ফেলবার ফুরসত নেই তাদের। তাদের হাতে মোটেও সময় নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি পোশাক সরবরাহ করতে হবে। তাই পছন্দের পোশাক বানাতে দর্জির দোকানগুলোতে ভিড় করছেন শৌখিন গ্রাহকরা।

ঈদকে সামনে রেখে আনন্দের হাওয়া বইছে পোশাকের দোকানগুলোতে। কাজের গতি দিনে দিনে বাড়ছে দর্জি কারিগরদের।

সেলাই মেশিনের একটানা খটখট আওয়াজ চলছে। এর মধ্যেই নেয়া হচ্ছে নতুন পোশাকের অর্ডার। দোকানীদের এমন ব্যস্ততার পাশাপাশি ক্রেতাদের ভীড়ও দেখা গেছে গেলো কয়েক বছরের তুলনায়। কর্ণফুলী এলাকার বেশ কয়েকটি দর্জি দোকান ঘুরে এমন ব্যস্ততা চোখে পড়ে।

দর্জি কারিগর ফরিদ জানান,  দীর্ঘদিন পর এবার কাজের চাপ বেশি। রমজানের শুরু থেকে ক্রেতাদের চাপ হলেও দিনে দিনে ক্রেতাদের ভিড় আরও বাড়ছে। দিন যতই যাচ্ছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর