chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাহ আমানতে ১৩ দিনে ১০০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে।

গতকাল দুপুর পর্যন্ত ১৩ দিনে মোট ১০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। পরিস্থিতি এখনো বলবৎ রয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আরো পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বুধবার রাত ১০টা ৫৬ মিনিটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা দুটি অ্যারাইভাল ফ্লাইট এবং একই রুটের দুটি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা আটটি অ্যারাইভাল ফ্লাইট এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর