সিএমপিরএস ড্রাইভ অভিযানে ৩৯ জন আটক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এস ড্রাইভ অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। সিএমপির ১৬ থানায় একযোগে চলছে এ অভিযান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির মুখপাত্র ও সহকারী কমিশনার আমিনুল রশিদ।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এতে জুয়াড়ি ছিনতাইকারী ও চাঁদাবাজ এবং কিশোর গ্যাং সদস্যসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ছিনতাইকারী ১৮ জন, জুয়াড়ি ২ জন, কিশোর গ্যাং সদস্য রয়েছে ১০ জন, চাঁদাবাজ ৪ জন ও মাদকদ্রব্য কারবারি ৫ জন রয়েছেন। তাদের সবাইকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির মুখপাত্র।
ফখ|চখ
