chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরও ১ জনের মৃত্যু

গত সোমবার ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার গুরুতর আহত কিনা কুমার ত্রিপুরা (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতরা হলেন- নয়ন কর্মকার (১৮), উত্তম উরাং (১৫), তপু কর্মকার (১৬) ও কিনা কুমার ত্রিপুরা (২২)।

তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকার রাঙ্গাপানি চা বাগানের উত্তর পাশে। কিনা কুমার ত্রিপুরা মন্দারাম ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত কিনা কুমার ত্রিপুরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার পর তিনি মারা যান।

জানা গেছে, নিহত চারজনই একই মোটরসাইকেলে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় খাগড়াছড়ি থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং নারী-শিশুসহ আরও কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর