chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় নকল সাবান ফ্যাক্টরিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় নকল সাবানের ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার তেলিবিলা এলাকার জনৈক মফিজুর রহমান দীর্ঘদিন যাবত বিভিন্ন কোম্পানীর মেয়াদোত্তীর্ণ পঁচা সাবান সংগ্রহ করে বিভিন্ন ক্যামিকেল সংমিশ্রণ করে নতুন সাবান তৈরী করতেন। বিভিন্ন কোম্পানীর লেভেল ব্যবহার করে তা বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ১৫০ বস্তা সাবান ও বিভিন্ন কোম্পানীর ২ বস্তা প্যাকেট জব্দ করা হয়। ফ্যাক্টরির মালিককে না পাওয়ায় সামসুল ইসলাম নামে একজন কর্মচারীকে আটক করা হয়।তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়। জব্দকৃত মালামাল ধ্বংস ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মং এছেন বলেন, গোপন সংসবাদের ভিত্তিতে নকল সাবানের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এসময় ১৫০ বস্তা সাবান ও বিভিন্ন কোম্পানীর ২ বস্তা প্যাকেট জব্দ করা হয়। ফ্যাক্টরির মালিককে না পাওয়ায় সামসুল ইসলাম নামে একজন কর্মচারীকে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়।
চখ/ককন

এই বিভাগের আরও খবর