chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, শিশুসহ আহত ১৭

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে এবং আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ১৭ জন।সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তম ওরাং (১৭), নয়ন ওরাং (১৬), তপু ওরাং (১৬)। তাঁরা সকলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং হতবিহ্বল কন্ঠে জানান, লেখাপড়ার পাশাপাশি তারা স্কুল কলেজ বন্ধের সুবাধে রাজরাস্ত্রির যোগালী হিসেবে কাজ করতেন। কাজ শেষে ফেরার পথে আজ লাশ হয়ে গেল।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটির যাত্রীরা পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালী ফিরছিল। এসময় দূর্ঘটনা কবলিত স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে৷ এসময় মোটরসাইকেল আরোহীদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।

উপজেলার নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নিয়ে আসার আগে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ১৭ জন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিহত একজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর