chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৯৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। গত সোমবার থেকে দেশটিতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহত এবং ১ হাজার ২৩ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ফখ|চখ

এই বিভাগের আরও খবর