chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজস্থানে দেশীয় পাঞ্জাবি ‘মেইড ইন ইন্ডিয়া ‘ বলে বিক্রি! 

চট্টগ্রামে দেশে তৈরি পাঞ্জাবি ‘মেইড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি করায় ‘রাজস্থান পাঞ্জাবি’ নামে অভিজাত একটি বিপণি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (৭ মার্চ) দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, দেশে তৈরি পাঞ্জাবিকে ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এ ছাড়া, পণ্যের দামের ক্ষেত্রেও অসঙ্গতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘রাজস্থান পাঞ্জাবি’ নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি-দু’টি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণও পাওয়া গেছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর