রাউজানে অদুদ স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুরে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে স্থানীয় অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুদ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দীন সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি অশ্বনী কুমার নাথ, সাবেক সভাপতি কাজী মোহাম্মদ মঈনুদ্দিন ও জানে আলম চৌধুরী, এবং সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলী সিকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আবুল বশর সিকদার, মো. লোকমান চৌধুরী, সাহেদুল আলম চৌধুরী, আবদুস ছবুর সিকদার, ফিরোজ সিকদার, নাসির উদ্দীন সিকদার ও হেলাল সিকদার।
পরে ইফতার মাহফিল শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন অদুদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোরশেদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাসির উদ্দীন, কাজী মারুফ, মনির উদ্দীন সিকদার, কাজী রিদোয়ান, ফরহাদ করিম চৌধুরী, আবির সিকদার, সোহেল সিকদার, ইমতিয়াজ, মুনতাছির আলম, জিসান সিকদার, আল আমিন, তানভীর, জামি, রাফি, মাহেরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
তাসু/চখ
