পটিয়ায় বিভিন্ন মামলায় পুলিশ হেফাজতে ১০ আসামি
পটিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ পিপিএম এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের কুসুমপুরা মাদ্রাসা সড়কে অভিযান চালান। এ সময় কুসুমপুরা এলাকার সেলিম মেম্বারের বাড়ির সামনে থেকে মো. ইদ্রিস প্রকাশ আকাশ (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইদ্রিস কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জহির আহাম্মদ সওদাগর বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে এসআই শফিক উল্লাহ, নেতৃত্বে পৃথক অভিযানে পটিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর-৮৮/২৬ (আনোয়ারা) মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বরুন দাশ, রুম্পি তালুকদার, শুভ দাশ বাপ্পা, রিনা দাশ (সকলের ঠিকানা বেলখাইন বুধপুরা বাজার দুর্গাবাড়ী এলাকা) এবং স্বপন মনি, রুপস মনি ও বাবলা মনি (পরিগ্রাম চৌধুরী পাড়া, কচুয়াই ইউনিয়ন)।
এছাড়া এএসআই মীর মো. মনির হোসেন ও এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দ্বারক এলাকার মুহাম্মদ ফাহিম (২১) ও মো. সাইফুদ্দিন অভি (২১) নামে আরও দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চখ/ককন
