chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল কর্মীসহ গ্রেফতার ২

মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার ঘটনার অভিযোগে ছাত্রদলের কর্মীসহ দুইজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণ করে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো,বারইয়ারহাট পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মো. আলমগীরের ছেলে সাফায়েত হোসেন শুভ (২৫) ও কাটাছরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর বামনসুন্দর এলাকার দেলু মিয়া সওদাগর বাড়ীর গোলাম রব্বানী ছেলে রফিকুল ইসলাম সোহেল (৩৭)। সাফায়েত হোসেন বারইয়ারহাট পৌরসভার ২ নাম্বর ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বিশ্বরোড এলাকায় নাছিমা আক্তার (৪৮) নামের এক নারীকে কৌশলে সিএনজি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে তার

হাত ও চোখ বেঁধে দস্যুতার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত রফিকুল ইসলাম সোহেলকে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অপরদিকে একইদিন অভিযান চালিয়ে চাঁদাদাবীর ঘটনায় সাফায়েত হোসেন শুভকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা জাবেদ উদ্দিন রনিকে উদ্ধার করা হয়েছে। তাকে আটকে রেখে পরিবার থেকে চাঁদা দাবি করা হচ্ছিলো।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দেওয়ার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে দুইজন গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর