chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় পার্টি পানিতে ভেসে আসেনি : আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক জননেতা আলহাজ্ব আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি এদেশে প্রথম সংস্কারের মাধ্যমে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা করে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করা নিবন্ধিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক দল,স্বাধীন বাংলাদেশে সরকার পরিচালনা এবং মহান জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে সমগ্র উন্নয়ন অবকাঠামো ও অগ্রগতির অন্যতম অংশীদার দাবীদার, জাতীয় পার্টি পানিতে ভেসে আসেনি।

শুক্রবার নগরীর গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির পূর্ব নির্ধারিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সদ্য বিদায়ী ইউনুসের অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জাতীয় পার্টির উপর বৈষম্য সৃষ্টি করে মব সন্ত্রাস জুলুম নির্যাতন, অবিচার করেছে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের আশ্রয়ে নব্য ফ্যাসিবাদ মব সৃষ্টি করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ একাধিক জেলা কার্যালয়ে বার বার আগুন মব সৃষ্টি করে জ্বালিয়ে দিয়েছে।’

জাতীয় পার্টি জুলাই আন্দোলনের আড়ালে থানা সমূহে আগুন অসংখ্য পুলিশ হত্যার বিচারের দাবী জানিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউনুস সরকারের আমলে আইন-শৃঙ্খলা বাহিনীতে গুপ্ত সংগঠনের অনেকেই ঘাপটি মেরে বসে আছে। বিএনপি সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে দাবি করব চট্টগ্রামের অনেক থানায় কর্মকর্তার দায়িত্বে ‘সর্ষের মধ্যে ভূত’ এরা প্রশাসনের মধ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত, অবিলম্বে পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান পরিচালনা করা জরুরী।‘

জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কে এম আবছার উদ্দিন রনির পরিচালনায় বক্তব্য রাখেন মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকার, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, নাছির উদ্দিন ছিদ্দিকী, লায়ন এম এ মতিন, শেখ আখতার উদ্দিন, বাবুল আহমদ, উত্তর জেলা জাপার সদস্য সচিব শফিুউল আজম চৌধুরী লিটন, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, পটিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ফরিদ আহমদ চৌধুরী, মীরসরাই আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ শাহাদাত হোসেন, উত্তর জেলা জাপা নেতা আবছার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ফারুকী, মোহাম্মদ মিয়া চৌধুরী, মহানগর জাপা নেতা অধ্যাপক নুরুল বশর সুজন, জহির উদ্দিন জহির, আরমান মিয়া । মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুনাজাত করেন মাওলানা হাফেজ মহিবুল্লাহ।

চখ/ককন

এই বিভাগের আরও খবর