chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে মালিক বিহীন দেড় কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে মালিক বিহীন প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার দুপুর ৩ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ মার্চ বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপুরী জালিয়াপাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর