chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অস্ত্রসহ বড় সাজ্জাদের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের বড় সাজ্জাদের আস্তানায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারি পুলিশ কশিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, সোমবার রাতে (২ মার্চ) রাতে পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলি বাজারের পার্শ্বে আমিন উল্লাহ হাজী বাড়ীস্থ ইদ্রিসের মালিকানাধীন ভাড়া ঘরে অভিযান চালা পুলিশ।

এতে ২টি বিদেশী পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১টি ম্যাগাজিন ১টি বিদেশী এসএমজি, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৪৫৫টি পিস্তলের তাজা গুলি, ১৪টি শর্টগানের তাজা কার্তুজ এবং ১টি খালি কার্তুজ,১টি চাপাতি, ১টি রাম দা, ৩টি ছোরা ও ১টি কাঁচি,  ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট,৩টি এন্ড্রয়েড মোবাইল সেট ১টি পাওয়ার ব্যাংক, ২টি বর্ডি ওর্ণ ক্যামেরা ও ১টি ব্যাটারি চার্জার, ১টি অস্ত্রের কিট বক্স ও ২টি স্প্রে কিট, ১টি বেইজ বল খেলার লোহার বেড, ১টি ড্রিল মেশিণ, ২টি পলিথিন সিল মেশিন, ১টি টুলবক্স,  ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসময় কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের ভাইয়ের ছেলে আসামী মোহাম্মদ, কেইস ইকবালসহ অজ্ঞাতনামা সন্ত্রাসী পালানোকালে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। ওই দুই সন্ত্রাসী পালিয়ে গেলেও মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬), ও মো জসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর