মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাশেদ রানা বলেন, মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত এক ব্যক্তির ট্রেনে কাটা পড়া লাশ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।প্রথমিকভাবে দেখা যায় মাথাসহ লাশের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের শরীরে কালো প্যান্ট ও সাদা কালো চেক শার্ট ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চখ/ককন
