chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।

সংস্থাটি জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

দূতাবাস জানিয়েছে, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

পররাষ্ট্র দফতর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে, জানিয়েছে মার্কিন দূতাবাস।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর