রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাসউদ
শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার মাসউদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। একরে পর এক বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন হবে এবং এটি সারা বছর ধরে চলতে থাকবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না; আমাদের নিজস্ব ঘাটতি ছিল কি না, কমিশন সেই বিষয়ে ভাবছে, কাজ করছে।’
ফখ|চখ
