chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৫০ পরিবারকে পটিয়ার হাজী সেলিম ফাউন্ডেশনের ইফতার ও নগদ অর্থ সহায়তা

নরসিংদীসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে চাকসু দপ্তর সম্পাদক জান্নাতুল নুসরাত আদন বলেন, ‘আমি যখন এখানে আসছিলাম, তখন আরেকটি খবর সামনে এল: পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়েছি, প্রতিদিনই কোন না কোন নতুন ধর্ষণের খবর সামনে আসছে।

চাকসু ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দিপা বলেন, ‘ধর্ষিতদের ছবিগুলো অনেক জায়গায় ভাইরাল হচ্ছে, অন্যদিকে ধর্ষকদের ছবি কিছু মিডিয়ায় দেখা যায় আবার কিছু মিডিয়ায় দেখা যায় না। কিন্তু আমি আমার জীবনে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে কখনোই দেখিনি। এই জিনিসটা এত বেড়ে যাচ্ছে, তারপরেও আমাদের রাষ্ট্র চুপ রয়েছে।

চাকসু যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ‘শুধু নরসিংদীর এই ঘটনা নয়, বিগত ফ্যাসিবাদী আমলেও ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি ইত্যাদি কর্মকাণ্ড ছিল বিচারের ঊর্ধ্বে। সেই ফ্যাসিবাদী সরকারকে আমরা ২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করেছি। আমাদের আশা ছিল ফ্যাসিবাদী সরকারের বিতাড়িত হওয়ার পর বাংলাদেশে একটি সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেখানে আমাদের বোনেরা নিরাপদে রাতের আঁধারেও চলাফেরা করতে পারবে।

চাকসু সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব বলেন, ‘কেবলমাত্র নরসিংদী নয়, পূর্বেও বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ফ্যাসিবাদী আমলে দেখেছিলাম ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে গণধর্ষণের শিকার হতে হয়, কিন্তু ইন্টারিম সরকারের সময়ও শাপলা চত্বরে ভোটের অপরাধে ধর্ষণের শিকার হতে হয়েছে। নতুন বাংলাদেশে যারা গণতন্ত্রের ছবি দেয়, তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীরাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- চাকসু আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বী তৌহিদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতারা।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর