chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলীতে অভিযান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম স্থিতিশীল রাখার জন্যে বাজার মনিটরিংয়ের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শিকলবাহা মাস্টার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।অভিযানের সময় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধিনে সংশ্লিষ্ট ধারায় ২ টি মামলায় মোট দুই হাজার টাকা অর্থদন্ড দিয়ে তা আদায় করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা দোকানে প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানের সময় উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, নিয়মিত বাজার মনিটরিং ও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর