chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, ৫২ হাজার অর্থদণ্ড

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারের রুস্তমহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবারস (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৯ জনকে মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশর একটি টিম সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর