chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম-১৪ আসনে ১ হাজার ২৬ ভোটে বিএনপির জসিম উদ্দীনের জয়

চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ।

বৃহস্পতিবার রাতে ঘোষিত ১০০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, চন্দনাইশের দুটি পৌরসভা ও আটটি ইউনিয়ন এবং সাতকানিয়ার আংশিক ছয়টি ইউনিয়নের ভোট গণনা শেষে পোস্টাল ভোটসহ জসিম উদ্দীন আহমদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ হাজার ২৬।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন ঘোষিত ফলাফলের বিবরণীতে এ তথ্য জানা যায়।

এ আসনে ২২ হাজার ৯৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বৃহত্তর সুন্নীজোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৩ হাজার ৬৩০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল হামিদ (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৫৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট, জাতীয় পার্টির মো. বাদশা মিয়া (লাঙ্গল) পেয়েছেন ২৯৩ ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ এম ইলিয়াছ (আপেল) পেয়েছেন ১৪৯ ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, শুরু থেকেই ধানের শীষ ও ছাতা প্রতীকের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ওঠানামা করা। শেষ পর্যন্ত অল্প ব্যবধানেই নির্ধারিত হয় বিজয়ী।

চখ/ককন

এই বিভাগের আরও খবর