মাদারবাড়িতে জুতার কারখানায় আগুন, দগ্ধ অন্তত ৮
নগরীর মাদারবাড়িতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৮ জন।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের মাদারবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চখ/ককন
