chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন

তারকারা কে কোথায় ভোট দেবেন!

নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে তেমনি শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন সে বিষয়েও উত্তেজনার শেষ নেই।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ) ভোটার এবং আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শ্যুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেয়া হচ্ছে না তার।

জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে দেশের বাইরে থাকলে তিনি ভোট দেবেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরিফিন শুভ ঢাকা-১১ আসনের (বাড্ডা থানা, ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল থানার একাংশ) ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় তিনিও ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেয়ার কথা রয়েছে।

এদিক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের (সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা) ভোটার।

অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের (উত্তরা, উত্তর খান, দক্ষিণ খান) আর চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটার হিসেবে নিবন্ধিত।

এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর