chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ ২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন দেশের দশজন ব্যক্তি। একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

সরকার বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে, গত বছরের জুলাই মাসে একুশে পদক-২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করা হয়। আগ্রহী প্রার্থীদের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়।

তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়, অন্যান্য সরকারি দপ্তর, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং পূর্বের একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে প্রতি বছর নীতিগতভাবে একুশে পদক দেওয়া হয়।

ফখ/চখ

 

এই বিভাগের আরও খবর