chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এপস্টেইন ফাইলে বলিউড তারকার নাম

সোজাসাপটা বক্তব্যের কারণে আগেও একাধিকবার বিতর্কে জড়ানো বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে এবার নতুন আলোচনা শুরু হয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশের পর। গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখের বেশি নথি প্রকাশ করলে সেখানে এপস্টেইনকে পাঠানো কয়েকটি ই–মেইলে অনুরাগ কাশ্যপের নাম পাওয়া যায়। এসব ই–মেইল তিন ব্যক্তির মধ্যে আদান–প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় ছিলেন এপস্টেইনও।

নথি অনুযায়ী, এপস্টেইনের কিউবা সফরের পরিকল্পনা নিয়ে আলোচনার সময় বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালার সম্ভাব্য অতিথি ও বক্তার তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ করা হয়। তবে তিনি আদৌ ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। তাকে কেবল সম্ভাব্য বক্তা বা পরিচিত ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত নথিতে মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার ও মিক জ্যাগারের মতো আরও কয়েকজন তারকার নামও উঠে এসেছে। তবে ই–মেইলে কারও নাম থাকলেই এপস্টেইনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মেলে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ কাশ্যপকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সূত্র: আনন্দবাজার

তাসু/চখ

এই বিভাগের আরও খবর