বোয়ালখালীতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়া পাড়ায় সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। এতে সাড়ে ৬ভরি স্বর্ণ, নগদ ৩লক্ষসহ ২০ লক্ষাধিক টাকার মূল্য মানের জিনিষপত্র ভাংচুর ও লুটে নিয়েছে।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দিবাগত রাতে বড়ুয়ারটেকের পূর্বপাশে প্রাচীনতম বৈদ্যবাড়ীর বসতঘরে এঘটনা ঘটে।
এঘটনায় লাভলী বড়ুয়া বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি সকাল বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিমূল বিকাশ বড়ুয়া বলেন, গতকাল মঙ্গলবার সারোয়াতলী বৌদ্ধ পল্লীতে এক নিকটাত্মীয়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবার সকাল ৯টার দিকে ঘরে তালা দিয়ে যাই। ওখান থেকে রাত ১০ টা পরবর্তী সময়ে বাড়ী এসে দেখতে পায় চোরে তান্ডবে সব ওলট পালট।
তিনি আরো জানান – ২টি ভারী স্টীল আলমিরা ও ওভারডয়ার ভেঙে চোরের দল সাড়ে ৬ ভরি স্বর্ণ, নগদ ৩ লাখ(স্থানীয় বৌদ্ধ বিহার উন্নয়ন কাজ ও চাকুরীর বেতন) টাকাসহ মূল্যবান জিনিস পত্র লুটে নেয় এবং দামী জিনিসপত্র ভাংচুর করে তচনচ করে ফেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসসি/চখ
