নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো : তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করবো। যাতে তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। নারীদের পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো। তার মাধ্যমে নারীরা খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে।’
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফরিদপুর বিভাগ গঠন নিয়ে তারেক রহমান বলেন, আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে, তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বললো কেন? বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তিনি বলেন, বিএনপিকে ১২ তারিখ দেশের মানুষ ভোট দিলে কি কি করবো আমরা তা পরিকল্পনা করেছি। এই এলাকার একটি অন্যতম সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় আমরা নদী ভাঙনরোধ করতে পারলে এই এলাকার অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাবো।
চখ/ককন
