chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় একাধিক মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি কসাই কামাল আটক

সাতকানিয়া উপজেলায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত মো: কামাল উদ্দিন (৪০), যিনি কসাই কামাল নামে পরিচিত, (৩১ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় সাতকানিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছেন।

তিনি সাতকানিয়া পৌরসভার দক্ষিণ চরপাড়া এলাকার বাসিন্দা এবং ভেট্টা মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সাতকানিয়া থানার এএসআই আবদুল মতিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামালের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বান্দরবান থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে। আদালতের জারি করা ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

একসূত্রে জানা যায়, কসাই কামাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময় আদালতের মাধ্যমে তিনি মুক্তি পেয়েছেন। কয়েক মাস আগে ও মাদকসহ তাকে সাতকানিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে আটক করেছিল বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, কামাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এর আগেও বহুবার গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

পুলিশ জানিয়েছে, আটককৃত মো: কামাল উদ্দিনকে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর