chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা টিপু চৌধুরী (৫০) নিহত হয়ছেন।

শুক্রবার সেখানকার স্থানীয় সময় বিকাল ৩ টায় কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

নিহত টিপু চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাত ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। শুক্রবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় সন্ত্রাসীরা অতর্কিত তিনটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। মরদেহ এখন স্থানীয় থানায় রয়েছে, দেশে আনার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, আজ থেকে ২০ বছর পূর্বে টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর