chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শহীদের স্মৃতি বিজড়িত জনপদে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে – আনম শামসুল ইসলাম

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, সব নবী-রাসুল (স.) আল্লাহর দীন কায়েমের জন্য আজীবন চেষ্টা করে গিয়েছেন। নবী-রাসূলদের দেখানো পথেই আমাদের চলতে হবে। এ পথে চলতে গেলে জীবনের বাঁকে বাঁকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যারা ধৈর্য্য ধারণ করবে তারা এই পরীক্ষায় কামিয়াবি অর্জন করবে ইনশাআল্লাহ।

জুমাবার (২৩ জানুয়ারি) ৩ টার দিকে আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোলাইমান হাজ্বীর পাড়া এলাকায় সাবেক চেয়ারম্যান এনামুল হকের বাড়ির আঙ্গিনায় আয়োজিত মজলুমদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুমিনদের জন্য জেল জুলুম নতুন কিছু নয়। নবী-রাসূল(স.), সাহাবায়ে কেরামের অনেকেই সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছিলেন। আমাকেও ৯৩ টি মিথ্যা মামলায় আসামী করা হয়েছিল। অথচ এসব মামলার ঘটনা কী তা আমি নিজেও জানতাম না। মামলা-হামলা, জেল-জুলুম করে ইসলামী আন্দোলনের সৈনিকদের দমানো যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, হুইপ ও প্যানেল স্পীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, মজলুমদের ইতিহাস বড়ই নির্মম। জালিম শাসকগোষ্ঠী আমাদের উপর সেই স্বাধীনতার পর থেকেই জুলুম নির্যাতন করে এসেছে। মজলুমদের দোয়া আল্লাহ তায়া’লা কবুল করেছেন। আল্লাহ তায়া’লা আওয়ামী জুলুমবাজদের ৫ আগষ্ট পতন ঘটিয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদ পতনে চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃত্ব দিয়েছে। তিনি আরো বলেন, সারা দেশে রব উঠেছে দাঁড়িপাল্লার। সবাইকে দেখা শেষ, এবার জনতা জামায়াত ইসলামীকে ভোট দিবে ইনশাআল্লাহ। আমরা আমৃত্যু শহীদ ইশমাম, হাকিম, কামালসহ এ জমিনের সব শহীদদের স্বরণ রাখবো। আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠণ করবে ইনশাআল্লাহ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত ইসলামী চট্টগ্রাম অঞ্চল পরিচালক জাফর সাদেক বলেন, জামায়াত ইসলামীর শহীদ নেতাদের রক্ত আল্লাহ তায়া’লা কবুল করেছেন। তাই আমরা ৫ আগষ্টের পর আওয়ামী ফ্যাসিবাবদমুক্ত একটি পরিবেশ পেয়েছি। আমরা নিঃস্বার্থ হলে আল্লাহ তায়া’লা আমাদের দোয়া কবুল করবেন। আগামী ১২ ফেব্রুয়ারী সবাইকে উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই শহীদের স্মৃতি বিজড়িত জনপদে বিজয় ছিনিয়ে আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমীর এ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে হবে। শহীদ ইশমামের স্মৃতি বিজড়িত ভূমিতে আগামী ১২ ফেব্রুয়ারী চুড়ান্ত বিজয় লাভের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবচার, এ্যাডভোকেট মোজাফফর আহমদ, সাবেক ছাত্র নেতা বজল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ শফিক, এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও সাবেক ছাত্র নেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর